সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

এবার ধারাবাহিক নাটকে এ্যানী চৌধুরী

বিনোদন ডেস্ক॥
এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী এ্যানী চৌধুরী। নাটকে অভিনয় নিয়ে নিয়মিত ব্যস্ত থাকেন তিনি। বর্তমানে প্রচার ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন তিনি। সাবলীল অভিনয় শৈলীর কারনে এরই মধ্যে এ্যানী চৌধুরী এ প্রজন্মের একজন মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। করেছেন। বর্তমানে মডেলিং এর পাশাপাশি একটি দীর্ঘ ধারাবাহিক নাটকের সাথে যুক্ত হয়েছেন এ্যানী। ১০৪ পর্বের এই ধারাবাহিক নাটকের নাম ” বকুলীর জীবন” মঞ্জুর রহমানের রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন নায়ক সুব্রত ও আসাদুজ্জামান আসু নির্বাহী প্রযোজনা শায়লা লিজা খুব স্বল্প সময়ের মধ্যেই নাটকটি শ্যুটিং শুরু হবে পূবাইলে। এ্যানী চৌধুরী ছাড়াও সোহান খান, সাব্বির , বাবু, সুব্রত, সাফা কবীর, শায়লা লিজা, মিঠু, জ্যাকি আলমগীর সহ আরো অনেক নাম করা শিল্পী অভিনয় করছেন এ নাটকে।
এছাড়া ও ইভা মাল্টিমিডিয়ার ব্যানারে আব্দুর রহমান এর প্রযোজনায় ও আসাদুজ্জামান আসুর রচনা ও পরিচালনায় দীর্ঘ ধারাবাহিক নাটক “অল্প শিক্ষত” নাটকে অভিনয়ের জন্য চুক্তি বদ্ধ হয়েছেন এ্যানী চৌধুরী। “অল্প শিক্ষত” নাটকে এ্যানী ছাড়াও আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু, সোহান খান, আয়শা মুক্তি, আল আমিন, জ্যাকি আলমগীর, মিতালী প্রমুখ। এই দুটি ধারাবাহিক নাটক নিয়েই এখন ব্যস্ত সময় পার করছেন এ্যানী চৌধুরী খুব শিঘ্রই “অল্প শিক্ষত” নাটক টি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের অপেক্ষায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com