সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

এপ্রিলে বিয়ে করছেন অর্জুন-মালাইকা!

বিনোদন ডেস্ক::

অর্জুন কাপুরকে যে তিনি পছন্দ করেন তা প্রকাশ্যেই জানিয়েছেন মালাইকা আরোরা। সম্পর্কে রয়েছেন, তা ঘোষণা করেছিলেন অর্জুনও। এই জুটির বিয়ে নিয়ে বহু জল্পনা রয়েছে ইন্ডাস্ট্রিতে। এ বার সেই জল্পনাই হয়তো সত্যি হতে চলেছে। ইন্ডিয়া টুডে, এই সময়।

বলিউড সূত্রে খবর, আগামী এপ্রিলেই চারহাত এক হবে অর্জুন-মালাইকার। তবে নির্দিষ্ট করে কোনও দিন এখনও ঘোষণা করেননি তাঁরা। শোনা যাচ্ছে, মুম্বাইয়ের লোখান্ডওয়ালা কমপ্লেক্সের কাছেই অর্জুন ও মালাইকা দুজন মিলে একটি ফ্ল্যাট কিনেছেন। ইতোমধ্যেই সেই বাড়ির অন্দরসজ্জার কাজ হয়ে গেছে। বিয়ের পর এ ফ্ল্যাটেই উঠবেন নতুন দম্পতি। যদিও, শোনা যাচ্ছে, গির্জায় গিয়ে ক্রিশ্চান মতে বিয়ে করতে পারেন অর্জুন-মালাইকা। আপাতত দু’জনেই রয়েছেন সুইজারল্যান্ডে আকাশ আম্বানির বিয়েতে।

২০১৭-এর মে মাস নাগাদ আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন মালাইকা। অর্জুনের সঙ্গে সম্পর্কই নাকি তার কারণ বলে শোনা গিয়েছিল। আরবাজ-মালাইকার ১৬ বছরের ছেলে রয়েছে, আরহান। দিন কয়েক আগে মালাইকা এবং আরহানকে নিয়ে ডিনারে গিয়েছিলেন অর্জুন। এই নতুন সম্পর্কে আরহানও খুশি বলে মনে করছে বলি মহলের একটা অংশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com