সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

এক মঞ্চে জেমস-মোনালী

বিনোদন ডেস্ক::

দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের নিয়ে ‘সিগনেচার অব রিদম’ নামের বিশেষ কনসার্টের আয়োজন করেছে বিজ্ঞাপনী সংস্থা এসকিউ মারকম লিমিটেড। যুবসমাজকে সুস্থ সংস্কৃতি চর্চায় অনুপ্রাণিত করতে ২২ মার্চ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) হবে এই কনসার্ট। এতে এক মঞ্চে গান করবেন এপার বাংলার জেমস এবং ওপার বাংলার মোনালী ঠাকুর। আরো থাকবেন অনুপম রায়, ব্যান্ড চিরকুট, সুরজিৎ অ্যান্ড ফ্রেন্ডস ও তাসনিম আনিকা। সন্ধ্যা ৬টায় কনসার্ট শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

উপস্থাপনায় থাকবেন নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমা। আয়োজক প্রতিষ্ঠান এসকিউ মারকমের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ রনি বলেন, ‘আমাদের লক্ষ্য আছে যুবসমাজকে সুস্থ সংস্কৃতির দিকে ধাবিত করার। আমরা চাই, তারা যেন মাদকের দিকে না ঝুঁকে সংগীতের প্রতি আকৃষ্ট হয়।’

কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। দাম রাখা হয়েছে এক হাজার, দুই হাজার, পাঁচ হাজার ও ১০ হাজার টাকা। দুই লাখ টাকায় মিলবে বিশেষ টেবিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com