শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
২০১৯ সালের চলমান এইচএসসি পরীক্ষার বেশ কয়েকটি বিষয়ের পূর্ব প্রকাশিত সময়সূচির পরিবর্তন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
গতকাল শনিবার ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ এপ্রিলের পরীক্ষাগুলো ৯ মে বিকেলে, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে বিকেলে, ২২ এপ্রিলের পরীক্ষা ১২ মে বিকেলে নেওয়া হবে। এ ছাড়া ৪ মে ও ৬ মের পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বিকেলে নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার বর্ণিত বিষয়ের সময়সূচি পরিবর্তন করা হলো। প্রকাশিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।