রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
এস.এম. সাঈদুর রহমান সোহেলঃ মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবের মধ্যে ঈদ-ফিতর অন্যতম। এই উৎসবকে ঘিরে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে অন্য রকম আনন্দের আমেজ লক্ষ্য করা যায়। এই উৎসবকে ঘিরে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ছুটে যান ঈদ আনন্দকে আরও বর্ণিল করে তুলতে। কিন্তু এবার করোনা তাণ্ডবে সব আয়োজন ভেস্তে গেছে।
তবে ঘরবন্দি জীবন কাটাচ্ছনে শিল্পী ও নির্মতারা। ফলে নতুন নাটক-টেলিফিল্মও নির্মিত হচ্ছে না। কিছু নাটকের শুটিং লকডাউনের আগে শেষ করেছিলেন নির্মাতারা। এমন কিছু নাটক ঈদুল ফিতরে বিভিন্ন টিভিতে প্রচার হতে যাচ্ছে। এ তালিকায় রয়েছে বিন্দু মাসির জামাই’ নাটকটি। এর কাজও লকডাউনের আগেই শেষ করেন, পরিচালক কে২। পায়েল মজুমদার এর পাণ্ডুলিপিতে নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত এস আর অরন্য (বাংলাদেশ) ও ঋিদ্দি মজুমদার (ইন্ডিয়া ) এছাড়া এ নাটকটিতে একটি গুরুত্ব চরিত্রে অভিনয় করেছেন ইন্ডিয়ার দুজন বড় র্পদার শিল্পী, তারা হলেন বিন্দু মাসি নাম নামক অনামিকা সাহা ও, রাজু মজুমদার ।
পরিচালক কে২ বলেন, ‘ঈদ নিয়ে নাটক নির্মাণের চিন্তা এখন অনেকেরই নেই। নতুন করে নাটক নির্মিত হচ্ছে না। এটি লকডাউনের অনেক আগেই করা হয়েছিল। এস আর অরন্যে ও ঋিদ্দি মজুমদার চমৎকার অভিনয় করেছেন। গল্পের মধ্যেও অনেক টুইস্ট রয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

এস এ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ নাটকে আরো অভিনয় করেছেন বিন্দু মাসি নামক অনামিকা সাহা, রাজু মজুমদার, পি-রাজু , মিঠুন মিত্র, রাজ শাস্ত্রী, বিশ্বজিৎ দত্ত,সুমন সিকদার, সন্তেদ্র নাথ চক্রবর্তী, পার্থ পাল চৌধুরী, অমতি দাশ গুপ্ত, সমসের ও মুক্ত, একুশের কণ্ঠ ও এস এ মাল্টিমিডিয়ার ইন্টঃ নিবেদিত নাটকটি ঈদুল ফিতরে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে।