রবিবার, ০৭ Jun ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

ইসলাসপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে সাংবাদিকদের সাথে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) ইসলামপুর প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফিরোজ খান লোহানী, সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা বক্তব্য রাখেন।

এ সময় ওসি মিজানুর রহমান সাংবাদিকদের সাথে সুসম্পর্ক, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সকলের সহযোগীতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com