রবিবার, ০৭ Jun ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মানববন্ধন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি:: ‘পরিবেশ দূষণ ও জলবায়ূ পরিবর্তন, এখনই সময় নবায়নযোগ্য জ্বালানীতে রূপান্তরে কার্যকর পদক্ষেপের’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ^ পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।

রবিবার (৭ জুন) দুপুরে এ উপলক্ষ্যে শহরের ফৌজদারী মোড়ে মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

ঘন্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি শামীমা খানের সভাপতিত্বে ক্যাব জামালপুরের সভাপতি অধ্যাপক মাসুম আলম খান, সনাক সদস্য মনোয়ারা খানম, পরিবেশ বাচাঁও আন্দোলন-পবা জামালপুর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী, জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা জামালপুর শাখার সাধারণ সম্পাদক এনামুল হক, ব্র্যাক জেলা সমন্বয়কারী মো: শফিকুল ইসলাম, সনাক সদস্য আসমাউল আসিফ, ইয়েস গ্রুপের সহ-দলনেতা রত্ন বারইসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ূ ঝুকি মোকাবেলা সংক্রান্ত আইন, নীতি ও পরিকল্পনায় জলবায়ূ ঝুকিতে থাকা জনগোষ্ঠীর অভিযোজন ও টিকে থাকার ক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত কার্যক্রমে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গুরুত্বারোপ করতে হবে। জলাভূমি দখল ও বন উজাড় বন্ধের মাধ্যমে পরিবেশের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর প্রাকৃতিক সম্পদকেন্দ্রিক অভিযোজনের সুযোগ বৃদ্ধি করতে হবে। প্লাস্টিক দূষণসহ অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনা থেকে সৃষ্ট জলাবদ্ধতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা ঢেলে সাজাতে হবে। দুর্যোগের ফলে সৃষ্ট ই-বর্জ্য কীভাবে ব্যবস্থাপনা করা হবে তার নির্দেশনা সম্বলিত একটি ‘দুর্যোগকালীন বর্জ্য ব্যবস্থাপনা প্রটোকল’ প্রস্তুত করতে হবে। পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানীর প্রসার সংক্রান্ত কার্যক্রমে অনিয়ম-দুর্নীতিসহ বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে সরকারের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকারের উদাসীনতার কারণে নদী, খাল, বিল দখল ও দূষণের শিকার হচ্ছে। পরিবেশের বিরূপ প্রভাবের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হলেও আইনি জটিলতায় মামলা করার ক্ষেত্রে হয়রানি হতে হয়।

এছাড়াও বৈশি^ক জলবায়ূ পরিবর্তনের ভয়াবহ প্রভাব পড়ছে বাংলাদেশের উপর। তাই নবায়নযোগ্য জ্বালানী ব্যবহার ও দূষণ রোধে সরকার ও বিশ^ নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com