শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ইসরাইলের অস্ত্র দিয়েই ইসরাইলকে ঘায়েল করছে হামাস। এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা। ইসরাইলি এবং পাশ্চাত্যের গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নিয়ে তারা এই প্রতিবেদন প্রস্তুত করেছে বলে দাবি করেছে।
এতে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর পরিত্যক্ত এবং অকেজো অস্ত্র সংগ্রহ করে ইসরাইলের বিরুদ্ধে ব্যবহার করছে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
পত্রিকাটিতে বলা হয়েছে, গাজায় যেসব গোলা বর্ষণ করছে ইসরাইল, সেগুলোর কিছু কিছু বিস্ফোরিত হয় না। এসব অবিস্ফোরিত গোলার সংখ্যাও কম নয়। ইসরাইলিরা বিষয়টি এত দিন বুঝতে পারেনি।
পাশ্চাত্যের এক সামরিক কর্মকর্তা বলেন, হামাসের বেশিভাগ বিস্ফোরক আসছে অবিস্ফোরিত ইসরাইলি গোলা ও ক্ষেপণাস্ত্র থেকে।
ইসরাইলের এক গোয়েন্দা কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, গাজায় নিক্ষেপ করা ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর অবিস্ফোরিত গোলার সংখ্যা প্রায় ১৫ ভাগ।
হামাসের অস্ত্র সংগ্রহের আরেকটি উৎস হলো ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর ঘাঁটিগুলোতে চুরি। সিনাই মরুভূমির মাধ্যমে এসব অস্ত্র পশ্চিম তীর বা গাজায় চলে যাচ্ছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, হামাস প্রমাণ করেছে যে তারা দুই হাজার পাউন্ডের গোলা বানাতে পারে। তারা অবিস্ফোরিত বারুদ থেকেই এসব গোলা বানিয়ে থাকে।
গাজা নিয়ে সিআইএ-প্রধান ইসরাইল, মিসর, কাতারের কর্মকর্তাদের সাথে প্যারিসে বৈঠক করবেন
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইসরাইল ও মিসরের গোয়েন্দা-প্রধান এবং কাতারের প্রধানমন্ত্রীর সাথে ‘আগামী কয়েক দিনের মধ্যে প্যারিসে’ গাজায় যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করবেন। একটি নিরাপত্তা সূত্র শুক্রবার এএফপি’কে এ কথা জানিয়েছে।
আলোচনার সাথে সংশ্লিষ্ট একটি দেশ ওয়াশিংটন পোস্ট এবং অন্য আউটলেটের রিপোর্টগুলো নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের নিয়ন্ত্রণে থাকা অবশিষ্ট ইসরাইলি বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনার জন্য সিআইএ-প্রধান উইলিয়াম বার্নসকে পাঠাচ্ছেন।
হোয়াইট হাউস বলেছে, বাইডেন শুক্রবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সাথে গাজায় হামাসের হাতে বন্দীদের মুক্তির উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন।
নভেম্বরে এক বন্দীকে মুক্ত করতে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
হোয়াইট হাউস শুক্রবার বলেছে,ওয়াশিংটন গাজায় হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির বিষয়ে আরেকটি চুক্তি নিয়ে কাজ করছে। তবে ‘শিগগির বন্দী মুক্তির সম্ভাবনা’ নেই।
মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘দ্রুত বন্দী মুক্তির আশা করা উচিত হবে না।’
সূত্র : টাইমস অব ইসরাইল, এএফপি এবং অন্যান্য