মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

ইরান আলোচনায় না এলে সমস্যায় পড়বে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:: ইরান শেষ পর্যন্ত আলোচনায় বসবে বলে দৃঢ় আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান যদি আলোচনায় না আসে, তবে দেশটিকে এমন ‘সমস্যার’ মুখোমুখি হতে হবে যা তারা আগে কখনও দেখেনি বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রেডিও প্রোগ্রাম ‘দ্য জন ফ্রেডরিকস শো’-তে এক ফোনালাপের সময় ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ইরান আলোচনায় আসবে। আর যদি না আসে, তাহলে তারা এমন সমস্যার মুখে পড়বে, যা তারা আগে কখনও দেখেনি।

তিনি আশা প্রকাশ করে বলেন, একটি ন্যায্য চুক্তিতে পৌঁছালে ইরান নিজেদের দেশ পুনর্গঠনের সুযোগ পাবে। তবে সেই প্রক্রিয়ায় ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের কোনও সুযোগ থাকবে না বলে জোর দেন ট্রাম্প।

ইরান ইস্যুতে কড়া পদক্ষেপের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে ট্রাম্প আরও বলেন, আমাকে বলতেই হচ্ছে, ইরান নিয়ে আমাদের আর কোনও বিকল্প ছিল না। এমন নয় যে আমাদের হাতে বিকল্প ছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com