সোমবার, ০৪ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
পার্বতীপুর ডিপো থেকে ‘ভূতুড়ে’ প্রতিষ্ঠানের নামে তেল উত্তোলন, কালোবাজারে বিক্রির অভিযোগ ‘টাকার কাছে বিক্রি হওয়া বিবেক ও বিচারহীনতার সংস্কৃতি: এক নাগরিকের আর্তনাদ’ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ জামায়াতের বেহেশতের টিকেট মানুষ খায় না, ধোবাজি বুঝে গেছে- দোহারে আশফাক এমপি হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে—-ত্রাণমন্ত্রী দুলু এবছর কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার নদ-নদী পানি বিপৎসীমার ওপরে, উত্তর-পূর্বাঞ্চলে অকাল বন্যার শঙ্কা জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী

ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত

ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্কঃ
ইরানের দক্ষিণাঞ্চলের শহর মিনাবে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১০৮ জন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। শনিবার সংঘটিত এ হামলার পর প্রথমে পাঁচ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে পৌঁছায় বলে জানানো হয়।

শহরটির গভর্নর রবিবার একদিনের শোক ঘোষণা করেছেন। রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরআইবির প্রকাশিত একটি ভিডিওতে স্কুল ভবনের ভেতরে একাধিক মরদেহের ব্যাগ দেখা গেছে।

এদিকে দক্ষিণাঞ্চলের প্রদেশ লামের্দে একটি জিমনেশিয়ামে পৃথক হামলায় ১৮ জন বেসামরিক নিহত হয়েছেন বলে বার্তাসংস্থা ইরনা জানিয়েছে। এক স্বাস্থ্যকর্মীর বরাতে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই শিশু। ওই ঘটনায় প্রায় ১০০ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

হামলার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com