বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
sdr নিজস্ব প্রতিবেদকঃঃ
বাংলাদেশ কম্পিটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার মুন্সীগঞ্জ-১ আসানে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে তিনি শুক্রবার সকালে শ্রীনগর কলেজ গেট সংলগ্ন তার গ্রামের বাড়িতে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। এসময় তিনি জানান, খুব শীগ্রই তিনি শ্রীনগর-সিরাজদিখান উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা শুরু করবেন।
মুন্সীগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের সদস্য।
তিনি বাংলাদেশ কম্পিটার সিটি সেন্টার ( মাল্টিপ্লান সেন্টার) এর মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিশ্বাসী সুব্রত সরকার নিজেকে জড়িয়ে রেখেছেন ওতপ্রতো ভাবে।
শ্রীনগরে তার পারিবারিক ঐতিহ্য রয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তার এক চাচা শহীদ হন। হিন্দু ভোট ব্যাংককে সামনে রেখে তিনি মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।