শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ইউক্রেনকে মস্কোতে হামলা না করার হুঁশিয়ারি ট্রাম্পের

ইউক্রেনকে মস্কোতে হামলা না করার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ইউক্রেনকে রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা না করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়ার রাজধানী মস্কোয় হামলা চালানো উচিত নয় ইউক্রেনের।

বুধবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চায়না ডেইলি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসের সাম্প্রতিক একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প নাকি ইউক্রেনকে রাশিয়ার ভেতরে আরো হামলা চালাতে উৎসাহ দিয়েছিলেন। জেলেনস্কির সঙ্গে এক ব্যক্তিগত কথোপকথনে ট্রাম্প জানতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেয়, তবে তারা মস্কোয় হামলা চালাতে পারবে কিনা। তবে ট্রাম্প সেই দাবি অস্বীকার করেছেন।

ফিন্যান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদন সামনে আসার পর মঙ্গলবার হোয়াইট হাউজের দক্ষিণ লনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র এমন কিছু করতে চায় না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মস্কোকে লক্ষ্যবস্তু করা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, তার মস্কোকে লক্ষ্যবস্তু করা উচিত নয়।

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, না, আমরা তা করতে চাই না। তিনি কি ইউক্রেনের পক্ষে আছেন জানতে চাইলে ট্রাম্প জানান, তিনি কারো পক্ষে নন।

এর আগে গত সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর হতাশ হলেও, সম্পর্ক ছিন্ন করেননি।

এই সপ্তাহের শুরুতে ট্রাম্প ইউক্রেনকে আরো অস্ত্র পাঠানোর ঘোষণা দেন। পাশাপাশি রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতিতে না এলে রাশিয়ার বাকি বাণিজ্য অংশীদারদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com