মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৪৫ জন রোগী। দেশে দিন দিন হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে।
মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে বড় একটি অংশই শিশু। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে সংক্রমণের তীব্রতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন, যার ফলে স্বাস্থ্যসেবা কর্মীরা হিমশিম খাচ্ছেন।