শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

আলিয়াকে টেক্কা দিলেন জাহ্নবী

বিনোদন ডেস্ক:: বড় পর্দায় যাত্রা শুরু করেই নিজের অবস্থান জানান দিচ্ছেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। গত শুক্রবার মুক্তি পাওয়া তার প্রথম সিনেমা ‘ধড়ক’ আয়ের দিক থেকে টেক্কা দিয়েছে জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’কে।

প্রথমদিনে ৮.৭১ কোটি টাকা আয় করেছে ‘ধড়ক’ এর টিম। অার আলিয়ার অভিষেক সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ আয় করেছিলো ৮ কোটি।

শুক্রবার মুক্তি পাওয়া ‘ধড়ক’ এই সপ্তাহেই আরও কয়েক কোটি টাকা অায় করবে বলে আশাবাদী প্রযোজনা প্রতিষ্ঠান।

করণ জোহর পরিচালিত অভিষেক সিনেমাতেই বক্স অফিস কাঁপিয়েছিলেন আলিয়া-বরুন ধাওয়ানরা। এবার সেই করণ জোহরের ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছে জাহ্নবীর। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা শহিদ কাপুরের ছোট ভাই ইশান খট্টরের।

ইশান-জাহ্নবীর জুটি মনে ধরেছে দর্শকদের। একারণে এই জুটিকে আগামীতে আরও অনেক ছবিতে দেখা যেতে পারে বলে আশা করছেন দর্শকরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com