সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

আরেকটি বিয়ের অপেক্ষায় বলিউড?

বিনোদন ডেস্ক::

২০২০ সালে আরেকটি বিয়ের উৎসবে মেতে উঠতে পারে বলিউড। আর সেটি হলো আলিয়া ভাট এবং রণবীর কাপুরের।

বলিউডে জোর গুজব উঠেছে যে, আসছে বছরেই বরফের রাজ্যে বিয়ে করবেন তারা। তবে কোনও বিদেশ নয়। তারা বিয়ে করবেন ভারতের স্বর্গ – কাশ্মিরে।

আলিয়া এবং রণবীরের প্রেম এখন আর লুকানোর কিছু নেই। রণবীরের জন্মদিনে আলিয়ার বানানো কেক দিয়ে মিষ্টিমুখ করানোর পর থেকে বিষয়টা আরও পোক্ত হয়েছে। আলিয়ার যেকোনও অনুষ্ঠানে সরব থাকা। কাপুর পরিবারের হাতে হাত রাখা। রণবীরের মা নিতু সিংয়ের সঙ্গে সখ্যতা সব বলে দেয়- বিয়ের বাদ্য বাজলো বলে।

ওদিকে দুই জনেরই ক্যারিয়ার চলছে রকেটের বেগে। ২০২০ সালে দুই জন একসঙ্গে পর্দায় উপস্তি হতে যাচ্ছেন ’ব্রহ্মাস্ত্র’ সিনেমার মাধ্যমে। এই ছবিতে অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া, নাগার্জুন, মৌনী রায়ও আছেন৷ শাহরুখ খানকেও একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে৷ রণবীরকে এরপর দেখা যাবে দীপিকা পাডুকোনের সঙ্গে৷

আলিয়ার হাতে আছে করণ জোহরের ‘তখত’, বাবা মহেশ ভাটের ‘সড়ক ২’, সঞ্জয় লীলা ভনশালির ‘গঙ্গুভাই কাঠিয়াওয়াড়ি’৷

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com