শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

আরও ডজনখানেক মডেল-অভিনেত্রী র‌্যাবের নজরদারিতে

বিনোদন প্রতিবেদক:: আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনির বাসায় বুধবার বিকালে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ তাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এর কিছু সময় পর প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে তাকেও মাদকসহ আটক করে বাহিনীটি।

আটক দুজনেরই বাসা রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকা বনানীতে। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগ উঠেছে। এর আগে গত ১ আগস্ট রাতে ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ নামে কথিত দুই মডেলকে একই অভিযোগে আটক করে ডিবি পুলিশ।

তবে পিয়াসা, মৌ, পরীমনি এবং নজরুল রাজই নন, র‌্যাবের নজর আরও ডজনখানেক মডেল ও অভিনেত্রীর দিকে। যাদের বিরুদ্ধে পর্নোগ্রাফির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই তালিকায় রয়েছেন কথিত মডেল নায়লা নাঈম, চিত্রনায়িকা শিরিন শিলা, আঁচল আঁখি, অহনা, ছোট পর্দার অভিনেত্রী পার্শা ইভানা, শুভা, মানসি, মৃদুলা ও মৌরি।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খাইরুল ইসলাম। তিনি জানিয়েছেন, মডেল বা নায়িকাদের পাশাপাশি কয়েকজন চিত্রনায়কও মাদক এবং অবৈধ পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে জড়িত। তারা যেকোনো সময় আটক হতে পারেন।

এদের মধ্যে অন্যতম হাসান নামের জনৈক চিত্রনায়ক। যিনি ১০ বছরের বেশি সময় ধরে সিনেমা জগতের সঙ্গে বিচ্ছিন্ন, অথচ এখনো বিলাসবহুল জীবনযাপন করছেন। তার অবৈধ আয়ের মূল উৎস পর্নোগ্রাফি ব্যবসা বলে জানতে পেরেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com