বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

আমরা হানাহানি-বিদ্বেষ চাই না, একটা শান্তির দেশ চাই: সেনাপ্রধান

আমরা হানাহানি-বিদ্বেষ চাই না, একটা শান্তির দেশ চাই: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আমরা হানাহানি-বিদ্বেষ চাই না, একটা শান্তির দেশ চাই বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এদেশে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা সবাই শান্তিতে বসবাস করে আসছি। আমরা হিংসা-বিদ্বেষ বিহীন একটি দেশ গড়ে তুলতে চাই। আমরা চাই, সবাই এক সঙ্গে এখানে সুন্দরভাবে বসবাস করবো।

রোববার (১৩ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠান শেষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

ওয়াকার-উজ-জামান বলেন, আজকের এই অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। এখানে সম্প্রীতির সমাবেশ ঘটেছে। আমরা বুদ্ধের নীতি অনুসারে দেশকে গড়ে তুলতে চাই। সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, যৌবনের বড় সময় পার্বত্য চট্টগ্রামে কাটিয়েছি। বিভিন্ন মত থাকলেও একে অপরকে শ্রদ্ধার মনোভাব থাকতে হবে। আমরা চাই পার্বত্য চট্টগ্রামে যেন শান্তিশৃঙ্খলা বজায় থাকে। সেখানে শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় সবই করবে সেনাবাহিনী।

এ সময় পার্বত্য চট্টগ্রামে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com