সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

আবারও ওয়েব সিরিজে আঁচল

বিনোদন প্রতিবেদক::

চলচ্চিত্রে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন চিত্রনায়িকা আঁচল। তবে সেটা সহসা ঘটছে না। বরং তিনি আবারও হাজির হচ্ছেন ওয়েব সিরিজে। অনলাইনভিত্তিক নতুন এই সিরিজটির নাম ‘জার্নি’। এটি পরিচালনা করছেন অনন্য মামুন।

তারুণ্যনির্ভর এ সিরিজে আরও আছেন ইমতু রাতিশ, বিপাশা কবির, সঞ্জু জন ও পাপিয়া। আগামী ৩০ জানুয়ারি থেকে এর শুটিং শুরু হবে। এটি আঁচল অভিনীত দ্বিতীয় ওয়েব সিরিজ হতে যাচ্ছে।

আঁচল বলেন, ‘মানহীন কাজ করার চেয়ে, না করাটা ভালো। এ কারণে ধীরে সুস্থে এগুচ্ছি। দু’একটি চলচ্চিত্রের বিষয়ে আলোচনা এগিয়েছে। অন্যদিকে ওয়েব সিরিজের বিষয়টি বেশ ভালো লাগছে। তাই করছি।’

এদিকে একই পরিচালকের ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে আইরিন চরিত্রে অভিনয় করেছেন আঁচল। এটি আগামী ২৩ জানুয়ারি ইউটিউবে অবমুক্ত হবে।

অন্যদিকে, আগামী মাসে ‘দাগ’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন চিত্রনায়িকা আঁচল। তারেক সিকদারের পরিচালনায় ছবির মূল চরিত্রে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com