শনিবার, ২০ Jun ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

আবরার হত্যা মামলা দায়রা জজ আদালতে

আদালত প্রতিবেদক::

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৩ জানুয়ারী) ঢাকার চতুর্থ অতিরিক্ত মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম এ আদেশ দেন।

মামলাটিতে পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় দেয়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন তা আদালতে দাখিল করা হয়।

মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন গত ১৩ নভেম্বর।

গতকাল রবিবার পলাতক চার আসামির মধ্যে মোর্শেদ অমত্য ইসলাম আত্মসমর্পণ করেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এখন তিন আসামি পলাতক এবং ২২ আসামি কারাগারে আছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com