শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

আবদুল্লাহ আবু সায়ীদের গল্পের নায়িকা মৌসুমী

বিনোদন ডেস্ক রিপোর্ট:: শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদের ৮০তম জন্মদিন আগামীকাল বুধবার। এ উপলক্ষে তার গল্প থেকে নির্মিত টেলিছবি প্রচার করবে চ্যানেল আই।

চ্যানেল সূত্রে জানা যায়, আবদুল্লাহ আবু সায়ীদের গল্প থেকে নির্মিত টেলিছবিটির নাম ‘রূবিরন’। যার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সালমান রাইয়ান। প্রধান ভূমিকায় আছেন জনপ্রিয় চিত্র তারকা মৌসুমী।

চ্যানেল আইয়ের মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) আমীরুল ইসলামের তত্ত্বাবধানে টেলিছবিটি পরিচালনা করেছেন মো. মাহফুজুল হক ও মাইনুল হাসান হীরা।

মৌসুমীর সাথে আরো অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, শিরীন বকুল, কৃতিকা, কাজী উজ্জ্বল, বি এম আজাদ, সাজু মেহেদী, শাহনেওয়াজ, তিথি, শারিকা, রিন্টু প্রমুখ।

জানা গছে, বুধবার দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে ‘রূবিরন’।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com