রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

আত্মহত্যা করেছেন মডেল আনাম তানোলি

বিনোদন ডেস্ক:: নিজ বাসায় আত্মহত্যা করেছেন মডেল আনাম তানোলি। তার মৃতদেহ নিজ বাসার সিলিং ফ্যানে ঝুলানো অবস্থায় ছিল।

পুলিশ জানায়, শনিবার মডেলের মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য লাহোরের জিন্নাহ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বেশ কিছুদিন যাবৎ মানসিক বিষণ্নতায় ভুগছিলেন। তবে তিনি ব্যক্তিগত নাকি পেশাগত কারণে মানসিক বিষণ্নতায় ভুগছিলেন তার সঠিক কারণ জানা যায়নি।

দুই মাস আগে ইতালি থেকে ফ্যাশন ডিজাইনের উপর পড়ালেখা শেষে পাকিস্তানের লাহোরে ফিরেছেন ২৬ বছর বয়সী এই মডেল। পুলিশ আনামের মায়ের জবানবন্দি নিয়েছেন। যা পরবর্তীতে তদন্তের কাজে সাহায্য করবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com