শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

আজ মৃত্যু ৩৯, শনাক্ত ২৪০১ জন

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৯ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৩৮৬১ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৪০১ জন। এপর্যন্ত শনাক্ত হলেন ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন।

আজ সুস্থ হয়েছে ৩৬২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন। ২১ আগস্ট, শুক্রবার দুপুরে গণমাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৪০১টি শনাক্ত হয়েছে।

এদিকে ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, শুক্রবার সকাল পর্যন্ত করোনায় ৭ লাখ ৯৭ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৮ লাখ ৬০ হাজার ১৮৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৫৫ লাখ ১৫ হাজার ৬৮১ জন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com