মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে থানা মোড় বটতলা চত্তরে গিয়ে শেষ হয়।

এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরল ইসলাম নবাব, কোষাধ্যক্ষ প্রিন্স আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলীনূর ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রসীরা জামালপুরসহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশে অশান্ত পরিবেশ তৈরি করছে। যারা সারাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।

এ সময় উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত মিয়া, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়া, রহিমুজ্জামান রোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী, উপজেলা ছাত্রদল সাবেক আহবায়ক কায়েশ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com