রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

আইনজীবীর সহকারী হত‌্যা মামলায় ১২ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক::

ঢাকা জজ কোর্টের আইনজীবীর সহকারী মোবারক হোসেন ভূঁইয়া হত‌্যা মামলায় ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২১ অক্টোবর) ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার গোথালিয়া ভূইয়াবাড়ীর মাহবুবুর রহমান ভূইয়া ওরফে মহুব (৫৭), মোজাম্মেল হক ভূঁইয়া ওরফে বাদল ভূঁইয়া (৫৪), আফজাল ভূঁইয়া (৫২), এমদাদুল হক ওরফে সিকরিত ভূঁইয়া (৪৩), নয়ন ভূঁইয়া (৩২), ভূলন ভুঁইয়া ওরফে ভুলু (৩০), সিকরিত ভূঁইয়ার স্ত্রী সুলতানা আক্তার (৩৮), একই এলাকার নবুরিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে রুহুল আমিন (৫২), একই গ্রামের আবুল কালাম আজাদ ওরফে রাজা মিয়ার ছেলে শিপন মিয়া (২৬), একই থানাধীন মইতপুরের কাজী জজ মিয়ার স্ত্রী নিলুফা আক্তার (৫৭), একই গ্রামের পরেশ সন‌্যাসীর ছেলে বিধান সন্যাসী (২৫) ও দেলোয়ার হোসেন।

এর আগে গত ১৭ অক্টোবর এ মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার এ দিন ঠিক করেন আদালত।

উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার গোথালিয়া ভূঁইয়াবাড়ীর মৃত ইশাদ ভূঁইয়ার ছেলে মোবারক হোসেন ভূঁইয়া (৪৫)। ২০১৫ সালের ২২ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে গোথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে আসামিরা মোবারক হোসেনের পেটে বল্লম দিয়ে আঘাত করে হত‌্যা করে। মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের ঘর নির্মাণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহতের ভাগিনা রায়হান মিয়াও আহত হন। পরে নিহতের ছোট ভাই মোজাম্মেল হক ভূঁইয়া হত‌্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com