শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

অসহায় নাগরিকদের জন্য চালু হলো ফ্রী এম্বুলেন্স নাগরিক সেবা

অসহায় নাগরিকদের জন্য চালু হলো ফ্রী এম্বুলেন্স "নাগরিক সেবা"

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: অধিকাংশ সময়ে রোগীদের জরুরি চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসা নিতে হয় জেলার বাইরে চট্টগ্রাম সহ রাজধানী ঢাকাতে। অনেক ক্ষেত্রেই হাসপাতাল গুলো হতে তাৎক্ষণিক ভাবে এম্বুলেন্স সেবা পেতে ভোগান্তিতে পড়েন গরীব, অসহায় রোগীদের পরিবারের সদস্যরা। এসব ভোগান্তি লাঘবের জন্য বান্দরবান পৌর এলাকায় বসবাসকারী গরীব অসহায় রোগীদের চিকিৎসা সেবা গ্রহণে তাৎক্ষণিক ভাবে এম্বুলেন্স সেবা প্রদানের লক্ষ্যে “নাগরিক সেবা” নামে ফ্রী এম্বুলেন্স সেবা চালু করার উদ্যোগ গ্রহণ করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবুর রহমান।

রোববার (২২ ডিসেম্বর) সকালে জেলা পরিষদের সার্কিট হাউজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “নাগরিক সেবা” নামে এই এম্বুলেন্স সেবার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

এসময় প্রধান অতিথি বলেন, পৌর এলাকার সাধারণ নাগরিকরা যাতে চিকিৎসা সেবা নিতে পারে, উপকৃত হয় সেই লক্ষ্যে এম্বুলেন্স সেবা প্রদানের যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে এ জন্য নাগরিক পরিষদ ও কাজি মজিবুর রহমানকে ধন্যবাদ জানাই।এ ধরনের সামাজিক উন্নয়ন মূলক কাজে তিনি সকলকে এগিয়ে আসারো আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিজিএফআইয়ের কর্নেল জিএস, আসাদুল্লাহ জামশেদ, জেলা পরিষদের সদস্য, এডভোকেট আবুল কালাম, মোঃ নাছির উদ্দীন, খুরশিদা ইসহাক, মাধবী মারমা। এছাড়াও উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com