রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

অভিনেতা সাদেক বাচ্চু লাইফ সাপোর্টে

বিনোদন ডেস্ক::

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে অভিনেতা সাদেক বাচ্চুকে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি বলেন, ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সাদেক বাচ্চুর হৃদযন্ত্রের ৮০ শতাংশই কাজ করছে না। যার কারণে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে। অভিনেতার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান চিকিৎসকরা।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরো বলেন, সাদেক বাচ্চুর শরীরে করোনা আক্রান্ত ছাড়াও আরো বেশকিছু ‘ক্রিটিক্যাল’ সমস্যা রয়েছে। তার মধ্যে ফুসফুসের ইনফেকশনটা নিয়ে শঙ্কিত তার পরিবার।

অভিনেতার মেয়ে সাদিকা ফাইরুজ মেহজাবিন জানান, ‘বাবার এই অবস্থা রিকভার করতে কিছুদিন সময় লাগবে। কারণ ফুসফুসের ইনফেকশনটা একটু ছড়িয়ে গেছে। বাবার সুস্থতা কামনায় সবাই দোয়া করবেন।’

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর রাতে তীব্র জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাদেক বাচ্চু। সেখানে তার করোনাভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষা করানো হয়। গত শুক্রবার সেটির ফল পজেটিভ আসে। এরপর অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাতে তাকে মহাখালীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com