শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

অক্ষয় কুমারের বার্ষিক আয় ২৭৬ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার ৫শ রুপি

বিনোদন ডেস্ক:: বলিউডে সবচেয়ে দামি তারকা হিসেবে সামলান-শাহরুখ খানকে পেছনে ফেলেছেন অক্ষয় কুমার ।

বিশ্বখ্যাত মাগ্যাজিন ফোবর্সের করা এক জরিপে উঠে এসেছে এতথ্য। সোমবার বিশ্বের ১০০ শীর্ষ পারিশ্রমিক পাওয়া তারকার নাম প্রকাশ করে ম্যাগাজিনটি; যেখানে অক্ষয়ের অবস্থান ৭৬।

ওই তালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন আমেরিকার বক্সার ফ্লয়েড মেওয়েদার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন বলিউড অভিনেতা জর্জ ক্লুনি।

তালিকায় বলিউড তারকা সালমানের নাম থাকলেও শাহরুখ খানের নাম নেই। সালমানের নাম থাকলেও তবে তা অক্ষয়ের বেশ পেছনে। সালমান খান রয়েছেন ৮২–তে।

২০১৭ সালে শাহরুখ এই তালিকায় ছিলেন ৬৫তম জায়গায়। সেখানে ২০১৮ তালিকা থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে তার নাম।

তালিকার পরিসংখ্যান অনুযায়ী বলিউড তারকা অক্ষয় কুমারের বার্ষিক আয় ২৭৬,৫৯,৪৭,৫০০ রুপি। অথচ অক্ষয় কুমার শাহরুখ বা সালমান খানের মত কয়েক হাজার কোটি টাকার বাজেটের ছবি খুব কমই করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com