মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজ পবিত্র হজ, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফা বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান

বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

অনলাইন ডেস্ক:: বিশ্বের কোটি কোটি মুসলিমের জন্য পবিত্র রমজান মাস আসন্ন। রমজান হিজরি বর্ষপঞ্জির নবম মাস। এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন এবং ইবাদত-বন্দেগির মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করেন। মুসলিম উম্মাহর জন্য পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানা গেছে।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি ১৭ থেকে ১৯ তারিখের মধ্যে রমজান শুরু হতে পারে। সম্ভাব্য প্রথম দিন ফেব্রুয়ারি ১৮, তবে চাঁদ দেখার ওপর এটি নির্ভর করছে।

প্রকাশিত ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, রমজান মাসের শেষ দিন হতে পারে ১৯ মার্চ (বৃহস্পতিবার)। এর পরের দিন মুসলিম উম্মাহ উদযাপন করবে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

রমজান মাসের দৈর্ঘ্য চাঁদ দেখার ওপর নির্ভর করে, যা সাধারণত ২৯ বা ৩০ দিন হয়। বর্তমানে হিজরি বর্ষের রজব মাস চলছে।

এদিকে, আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচনের কয়েকদিন পরেই শুরু হচ্ছে রোজা। বাংলাদেশে রমজান মাসের সম্ভাব্য প্রথম দিন হতে পারে ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com