বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

সাব সেক্টর কমান্ডার নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে ভালুকায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় মুক্তিযুদ্ধে সাব সেক্টর কমান্ডার মেজর আফসার উদ্দীনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভালুকা মুক্তিযোদ্ধা সন্তানগণ।

মঙ্গলবার (৪এপ্রিল) দুপুরে ২ নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানীর বিরুদ্ধে ওই মানববন্ধন করেন মুক্তিযোদ্ধা সন্তানরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে আফসার বাহিনী ও তার পরিবারকে জরিয়ে গত কয়েকদিন আগে এক অনুষ্ঠানে ভালুকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মঞ্চে দাড়িয়ে মাইকে প্রকাশ্যে গালাগালি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন চেয়ারম্যান জেসমিন নাহার রানী।

মানববন্ধনে বক্তারা ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দ্রুত আইনের মাধ্যমে উপযুক্ত বিচার দাবি করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মেজর আফসার কন্যা রহিমা আফরোজ শেফালী, মুক্তিযোদ্ধা সন্তান ফজলুল আমিন লিটন, জহির রায়হান, মনোয়ার হোসেন রবিন, আলতাফ হোসেন মেম্বার প্রমূখ। মানববন্ধন শেষে ভালুকার সকল মুক্তিযোদ্ধা সন্তানরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীনূর খান জানান মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে স্মারকলিপি পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। ২ নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানীর মোবাইলে একাধিকবার কল দিয়েও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com