শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের পাল্টা সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা আওয়ামীলীগ সংবাদ সম্মেলন করেছে। রোববার বিকেলে শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নুর যৌথ স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করা হয়।
লিখিত বক্তব্যে বক্তারা, শিকদার মোশাররফ হোসেন সোনার বিরুদ্ধে মিরপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড, কাজী আজাদ শনিবার ঝিনাইদহ প্রেসক্লাবর যে সংবাদ সম্মেলন করেছে, তা মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেন। সেই সাথে শাওন শিকদারের নেতৃত্বে হাকিমপুর ইউনিয়ন থেকে গতকাল ক্যাডার বাহীনি দ্বারা কাজী আজাদের বহরে হামলার ঘটনাকে মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবী করা হয়। অভিযুক্তরা ঘটনার সময় গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলো। যার সুস্পষ্ট প্রমান তাদের কাছে রয়েছে বলে দাবী করা হয়। উপজেলা আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই কাজী আজাদ সংবাদ সম্মেলন করে বানোয়াট বক্তব্য পেশ করেছেন। যা সংবাদ আকারে মিডিয়ায় প্রকাশ পেয়েছে। এরই প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে বক্তারা জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রানাউজ্জামান বাদশা,
উমেদপুর ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, বগুড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, হাকিমপুর ইউপি চেয়ারম্যান শিকদার কামরুজ্জামান জিকু, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নওরজ, জুয়েল পারভেজ কর্নেল, সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, ছাত্রলীগ সভাপতি দিনার বিশ্বাস, সম্পাদক তানভীর পারভেজ রুবেল, শাওন শিকদার ও সাবেক কাউন্সিলর মুসা খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com