শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শৈলকুপায় মাদক ব্যবসায়ীর কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের শৈলকুপায় নিখিল সরকার ওরফে সন্ডা (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি এ দন্ডাদেশ প্রদাণ করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে শৈলকুপা শহরের ভান্ডাড়ী পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী নিখিল সরকার ওরফে সন্ডার বাড়ী থেকে ৫’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। সে ওই এলাকার মৃত নির্মল সরকারের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই আব্দুল আজিজ খান, সাইদুল হক, জি.এম শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com