শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী’র কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী’র এক বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডিতরা হলো, শৈলকুপা উপজেলার ভগবাননগর এলাকার হারুন মোল্লা ও তার স্ত্রী ডালিমা খাতুন। ঝিনাইদহ জেলা মাদকদব্র্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শৈলকুপার ভগবাননগর গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ হারুন মোল্লা ও তার স্ত্রীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড প্রদাণ করেন। অপরদিকে অন্য একটি অভিযানে আটককৃত আরও এক মাদকসেবীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই আব্দুল আজিজ খান, সাইদুল হক, জি.এম শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com