শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

শৈলকুপায় আ’লীগ কর্মীকে হাতুড়ি পেটা

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের ধর্মপাড়া গ্রামে তুহিন শেখ (২৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে হাতুড়ি পেটা করেছে প্রতিপক্ষরা।

শনিবার বিকেলে ধর্মপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামে সাহেব আলী মেম্বর ও কালাম মন্ডলের সমর্থকদের মাঝে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। গেল উপজেলা পরিষদ নির্বাচনে তুহিন শেখ সাহেব আলী মেম্বরের নেতৃত্বে নৌকা প্রতিকের সমর্থন করে নির্বাচনে অংশ নেয়। অপরদিকে, কালাম মন্ডল সতন্ত্র প্রার্থীর আনারস প্রতিকের নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে আনারস প্রতিক জয়লাভ করে। এরপর থেকেই ওই গ্রামে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ চলে আসছিল।
শনিবার বিকেলে তুহিন শেখ গ্রামের অন্যপাশ থেকে বাড়ি ফিরছিল।

এসময় কালাম মন্ডলের সমর্থক শাকিল হোসেন, মিলন হোসেন, রফিকুল ইসলাম, বাচ্চু, রনি হোসেনসহ বেশ কয়েকজন তুহিনকে ধরে হাতুড়ি পেটা করে। সেখান থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি বজলুর রহমান বলেন, এমন কোন ঘটনার কথা আমার জানা নেই। যদি এমন ঘটনা ঘটে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com