শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

রৌমারীতে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রৌমারীতে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের রৌমারীতে ৩৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত রোববার (১ ডিসেম্বর) রাতে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ বাজার চার রাস্তার মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন সৈয়দপুর এলাকার মাদক ব্যবসায়ী লোকমান হোসেন কাজল (৪২)কে ৩৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এবিষয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় গ্রেফতারকৃত আসামী লোকমান হোসেন কাজল এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com