বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

মহান শ্রমিক দিবস উদযাপনে বৃহত্তর ঢাকা জেলা বিএনপির প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক:: আগামী ১ মে মহান শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বৃহত্তর ঢাকা জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সভায় সভাপতিত্ব করেন।

রিজভী উপস্থিত নেতাদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দুর্দিনের ত্যাগী নেতাদেরই মূল্যায়ন করবেন। হতাশ হওয়ার কিছু নেই। তিনি সব মনে রেখেছেন। সরকারের পাশে থেকে উন্নয়ন ও পরিকল্পনায় অংশ নিন। আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে আপনাদের পরামর্শ দেশকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, আগামী ১ মে মহান শ্রমিক দিবস উদযাপনে দলের সকল ইউনিটের অংশগ্রহনের মাধ্যমে সফল হোক। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা জেলা বিএনপির সভাপতি ও দোহার নবাবগঞ্জের নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, বিএনপিকে সুসংগঠিত করে ডায়নামিক নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ দেশ ও মানবিক সমাজ গঠনে কাজ করতে চাই। আসুন পহেলা মে শ্রমিক দিবস পালন করে শ্রমজীবী মানুষের কল্যাণে সামিল হই।

এসময় সভায় ঢাকা জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com