রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে ভ্রাম্যমান আদালত

মো: শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ প্রতিনিধি::
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর বাজারের ১৫ জানুয়ারী সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলমগীর হুসাইন। এসময় তিনি বাজারের দৃুটি দোকানে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। বাজার ব্যবসায়ী সুভাষ চন্দ্র বড়–য়া ও মিলন কুমার দে কে এ জরিমানা করা হয়। মৎস্য ও পশু খাদ্য বিক্রয়ের লাইসেন্স নবায়ন না থাকায় তাদের মৎস্য ও পশু খাদ্য নিয়ন্ত্রন আইনে এ জরিমানা করা হয়।
এদিকে ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়লে বাজারের অধিকাংশ দোকান পাট বন্ধ হয়ে যায়। এর মধ্যে বাজারের ঔষদের ফার্মেসী, রেস্টুরেন্ট, মিষ্টির দোকন, মুদি ও মনোহরী দোকান উল্লেখযোগ্য। এভাবে বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হলে দোকান পাট বন্ধ হয়ে যাওয়ায় ঐসব দোকানীদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে এলাকাবাসীর জানায়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলমগীর হুসাইন এর সাথে মোরেলগঞ্জ থানা এসআই হাবিুবর রহমান সহ সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com