রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে নিরব ঘাতক ট্রাকের ধাক্কায় যুবক নিহত

শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে নব্বইরশি বাস ষ্ট্যান্ডের সন্নিকটে নিরব ঘাতক ট্রাকের ধাক্কায় ২৯ জানুয়ারী সোমবার রাত ১১ টার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম তন্ময় মালিঙ্গা (২৮)। নিহতের যুবক বারইখালী ইউনিয়নের চৌধুরী কাছারি গ্রামের তপন মালিঙ্গার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তন্ময় মালিঙ্গা রাতে শরনখোলা থেকে একটি ক্রয়কৃত মটর সাইকেলে মোরেলগঞ্জে উদ্দেশ্যে রওনা দেয়। মটর সাইকেল যখন নব্বইরশি বাস ষ্ট্যান্ডের সন্নিকটে টাউন মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে সেখানে রাখা ট্রাকের সাথে মটর সাইকেলের ধাক্কা লাগে। এতে গুরতর আহত তন্ময় মালিঙ্গাকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা যাবার পথিমধ্যে রাত ১২ টার দিকে মারা যায়।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মোরেলগঞ্জ –শরনখোলা মহাসড়কের পাশের্^ রেখে টাউন মাধ্যমিক বিদ্যালয়ে সামনে ট্রাকটি মেরামতের জন্য কাজ করানো হচ্ছে। আর এ নিরব ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবক তন্ময়ের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com