বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় থানা পুলিশের অভিযানের চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার ও চুরির সাথে জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (০৬ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল কালাম আজাদ ও এস আই নজরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জামিরদিয়া মাস্টারবাডী এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেন(২৬) ও সিডষ্টোর বাজার এলাকা থেকে মিলন মিয়া(২৫) কে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিডস্টোর বাজার এলাকায় শিপন মিয়ার অটোরিকশার গ্যারেজ থেকে যন্ত্রাংশ খোলা অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, দীর্ঘদিন যাবত চোর চক্রটি অভিনব কায়দায় অটোরিকশা চুরি করে আসছিল, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশের একদল চৌকস অভিযানিক দল অভিযান চালিয়ে বিল্লাল হোসেন ও মিলন মিয়াকে আটক করে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করে। তাদের নামে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com