শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে শহরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশ আব্দুস সোবহান নামের এক ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে শহরের সমস্থ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ব্যাবসায়ীরা। মঙ্গলবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সোবহানকে তুলে নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় বুধবার সকাল থেকে শহরের সমস্থ দোকানপাট ব্যবসায়ীর বন্ধ করে দেয়।

বস্ত্র মালিক সমিতির সভাপতি ও পৌর প্যানেল মেয়র আনয়ারুল ইসলাম সেণ্টু জানান, কোন কারণ ছাড়াই মঙ্গলবার রাত ৯টার দিকে কোটচাঁদপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী সোবহান ইলেকট্রিক্স’র মালিক আব্দুস সুবানকে কোটচাঁদপুর থানার এসআই সৈয়দ আলী তার প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যায়। বিষয়টি নিয়ে রাতেই ব্যবসায়ীরা থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমারের সাথে কথা বলেন। সে ব্যবসায়ীদের থানার ওসি জানিয়ে দেন সোবহানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে তাকে ছাড়া যাবে না।

এর প্রতিবাদে ব্যবসায়ীরা বুধবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১ টা) হোটেল ও ঔষধের দোকান বাদে শহরের সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বলেন, সোবহান জামায়াতের রাজনীতির সাথে জড়িত ও অর্থ যোগান দাতা। এ ছাড়াও তার বিরুদ্ধে একাধীক অভিযোগ রয়েছে। পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে।

সোহাগ গার্মেণ্টস এর মালিক সোহাগ হোসেন বলেন, সোবহান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি কোন রাজনীতির সাথে জড়িত নন। এর আগেও পুলিশ ও ডিবি পুলিশ তিন দফা সোবহান গ্রেফতার করে ছেড়ে দিয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, সোবহানকে ছেড়ে দেওয়া না হলে আমরা ব্যবসা প্রতিষ্ঠান আপাতত বন্ধ রাখবো। বিকালে ব্যবসায়ীরা মিটিংএ বসবেন এবং পরবর্তী করনীয় ঠিক করবেন।

এদিকে সমগ্র ব্যবসা প্রতিষ্ঠান হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা চরম বিপাকে পড়েছে। এলাকার সচেতন মহল মনে করছেন বিষয়টি দ্রুত সুরাহা হওয়া উচিত। তা না হলে শান্ত পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর ১ টা) ব্যবসায়ী সোবহানকে আদালতে পাঠানো প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com