বুধবার, ০১ Jul ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস-২০১৮ উপলক্ষে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ জুন) সকালে স্থানীয় এনজিও সোনার বাংলা ফাউন্ডেশন এসব কর্মসূচি পালন করে।

সকাল ১১ টায় সোনার বাংলা ফাউন্ডেশনের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে যশোর-ঝিনাইদহ মহাসড়কের মেইন বাসস্ট্যান্ডে আধাঘন্টা মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক সুধীবৃন্দ, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে সোনার বাংলা ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার জুলফিকার আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) আবু বিল্লাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের পানি সাশ্রয়ী কার্যকরী কৃষি অনুশীলন প্রকল্পের সমন্বয়কারী এম কে মন্ডল মহেন, ভিজিডি প্রকল্পের সমন্বয়কারী কুদরাত-ই-খুদা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com