শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি॥ ‘সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই’ এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

খাদ্য অধিকার বাংলাদেশ জেলা কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোষ্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন খাদ্য অধিকার বাংলাদেশ জেলা কমিটির সভাপতি খন্দকার হাফিজ ফারুক, সহ-সভাপতি আমিনুর রহমান টুকু, সদস্য শিবু পদ বিশ্বাস, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, হায়দার আলী, রেজাউল ইসলাম। অনুষ্ঠান সার্বিক তত্বাবধানে ছিলেন এইডের প্রকল্প সমন্বয়কারী নাসির উদ্দিন। এসময় বক্তারা, সবার জন্যে স্বল্প মুল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com