শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

বাছাই কমিটিতে আমন্ত্রণ পেলেন কালীগঞ্জের মর্জিনা

ঝিনাইদহ প্রতিনিধি:
জাতীয় পরিবেশ পদক ২০১৮ এর বাছাই কমিটির আলোচনায় সভায় আমন্ত্রন পেয়েছেন একাধিকবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি ও জয়িতা পুরস্কার প্রাপ্ত নারী উদ্যোক্তা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উপজেলার মহেশ^রচান্দা গ্রামের মর্জিনা বেগম। সোমবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর অফিস আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার কমিশনার মোঃ লোকমান হোসেন মিয়া।
এই সভায় নারী উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখার সুযোগ পান মহেশ^রচান্দা গ্রামের কৃষক ওমর আলী মেয়ে ভার্মি কম্পোষ্ট উৎপাদন উদ্যোক্তা ও পরিবেশ রক্ষা নেত্রী মর্জিনা বেগম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com