বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ফরিদপুরের বোয়ালমারীতে হিন্দু নেতার ওপর হামলায় বিএনপি নেতার নামে মামলা হয়েছে

মো.সামাদ খান,ফরিদপুর প্রতিনিধি ॥
বোয়ালমারীতে হিন্দু নেতার ওপর হামলায় বিএনপি নেতার নামে মামলা হয়েছে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার আহ্বায়ক সঞ্জয় সাহার ব্যবসয়ীক কার্যালয়ে হামলা চালিয়ে মারধর ও ভাঙচুরের ঘটনায় মামলা নিয়েছে পুলিশ।

বোয়ালমারী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক, বিএনপি নেতা মো. আজিজুল শেখকে প্রধান আসামীকরে আটজনের নাম উল্লেখ করে আরো ৮-১০ জন অজ্ঞাত ব্যাক্তির বিরুদ্ধে বোয়ালমারী থানায় বৃহস্পতিবার এ মামলা রুজু হয়।

মামলার বাদী সঞ্জয় সাহা জানান, বুধবার আড়াইটার দিকে ১৭-১৮ জন কয়েকটি মোটর সাইকেল যোগে বোয়ালমারী পৌরসভার কামারগ্রামের তারা কার্যালয়ে এসে অতর্কিতে হামলা চালিয়ে ভাঙচুর করে।এ সময় তাদের বাধা দিতে গেলে পিটিয়ে পাঁচজনকে আহত করে।ঘটনার সময় আকষ্মিকভাবে সেখানে সেনা সদস্যরা উপস্থিত হয়ে দুজনকে আটক করে।

তিনি জানান, এ হামলায় তিনি (সঞ্জয় সাহা) ছাড়াও তার পুত্র সজীব কুমার সাহা ও রাজীব কুমার সাহা এবং গাড়ী চালক সাহিদ সিকদার আহত হন।বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা রুজু হয়েছে। টুটুল ও দুখু নামের দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com