শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: দেশের বাজারে টানা দুই দফা দাম কমার পর আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে জানিয়েছে, প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

আজ শনিবার (২৭ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। সংস্থাটি জানিয়েছে, নতুন মূল্য তালিকা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় এবং সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে টানা দুই দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল। তবে নতুন করে দাম বৃদ্ধির ফলে আবারও বাজারে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্বর্ণের দামের এই পরিবর্তন সাধারণ ক্রেতা ও অলংকার ব্যবসায়ীদের ওপর সরাসরি প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com