বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

কুয়াশায় ছেয়ে গেলে চারদিন। ছবি: সংগৃহীত

তেঁতুলিয়া প্রতিনিধি: সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। রাতে ঝরেছে বৃষ্টির ফোঁটার মতো ঘন কুয়াশা। রাতভর বয়ে চলা ঠান্ডা বাতাসে ভোরে শীতের তীব্রতা বেড়েছে। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে কমছে না ঠান্ডা। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ ও চালকরা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন মঙ্গলবার ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

হাড়িভাসা এলাকার বাসিন্দা রমজান আলী ও আসাদুল ইসলাম বলেন, ভোরে হালকা কুয়াশা কেটে সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা কমছে না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ভোরবেলা কাজে বের হওয়া দিনমজুর ও শ্রমজীবী মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ছিল শতভাগ (১০০ শতাংশ)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com