সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন

ট্রাম্পের নতুন আলোচনার ঘোষণা নাকচ করল ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে নাকচ করেছে ইরান। তেহরান জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নতুন আলোচনা হবে না।

সোমবার (৩ জুলাই) নিয়মিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলকে গ্রহণ করবে না এবং আলোচনার জন্য নিজেদের কোনো প্রতিনিধিও পাঠাবে না।

তিনি জানান, হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তা নিয়ে ওমানের সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা অব্যাহত রয়েছে। তবে শুধু ওমানের সঙ্গে সমঝোতা হলেই হরমুজ প্রণালি আবার পুরোপুরি চালু হবে না।

ইসমাইল বাকি বলেন, যুক্তরাষ্ট্র যতদিন ইরানের বিরুদ্ধে আগ্রাসী অবস্থান এবং নৌ অবরোধ বজায় রাখবে, ততদিন হরমুজ প্রণালির পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না।

তিনি উত্তেজনা কমাতে চীনের কূটনৈতিক প্রচেষ্টার কথাও উল্লেখ করেন। এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ৩ আগস্ট থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিত একটি সামরিক হামলা স্থগিত করেছে। তবে ইরান ট্রাম্পের এই দাবিও প্রত্যাখ্যান করেছে।

সূত্র: শাফাক নিউজ এজেন্সি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com