শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, উন্নয়মুলক কার্যক্রম, মানসম্মত শিক্ষা, জনসেবার লক্ষ্যে, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ সদর উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেছে নবাগত জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুনিম লিংকন, সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে সদর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে ৪৭ তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন ও হকিতে রানার্স আপ হওয়ায় সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধণা প্রদাণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com