শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

ঝিনাইদহ নারায়নপুর মাঠে মসুর ছোলা ও গমের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের সদর উপজেলার গান্না ইউনিয়নের নারায়ণপুর মাঠে মশুরী ছোলা ও গমের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জাপান সরকারের অর্থায়নে যশোর এশিয়া আর্সেনিক নেটওর্য়াক এর সহযোগিতায় ও এইড ফাউন্ডেশনের বাস্তবায়নে এইড পিএসএপি প্রকল্পের কৃষক-কৃষাণীদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। “জৈব পদ্ধতিতে চাষ করে যে,সম্পদশালী হয় সে”এই শ্লোগান কে সামনে রেখে এ উপলক্ষে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম দেখানো, কৃষক-কৃষাণীদের আনান্দ বিনোদনের জন্য খেলাধুলা, পুরুস্কার বিতরন ও নারায়নপুর প্রাইমারী স্কুলে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামের কৃষকনেতা আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন এইড পিএসএপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মনির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রোকনুজ্জামান, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, এসএপিপিও খাইরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা খলিলুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সাজ্জাদ আহমেদ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষাণী লাভলী ইয়াসমিন, নারানপুর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক বাসুদেব বিশ্বাস। অনুষ্ঠান শেষে খেলাধুলায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি সদর উপজেলা কৃষি অফিসার ড. খান মুহাম্মদ মনিরুজ্জামানসহ অতিথিবৃন্দ পুরুস্কার বিতরন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com