শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও ব্রান্ডিং বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন

ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহ ৩ দিন ব্যাপী ডিজিটাল মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা ব্রান্ডিং বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
১১ মার্চ রোববার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর মুক্তমঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য ও প্রযুক্তি) আছাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠ স্টল, শিক্ষক, নাগরিক সেবা প্রতিষ্ঠানসহ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। পরে জেলা ব্রান্ডিং বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com