শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ২০ যাত্রী আহত

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের মহেশপুরের কাটাখালী নামক স্থানে একটি যাত্রীবাহি বাস অপর একটি বাসের ধাক্কায় রাস্তার পাশে উল্টে গেলে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের কাটাখালী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাদের কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত যাত্রী মহেশপুর উপজেলা শিক্ষা অফিসের ওয়ালিউর রহমান রহমান জানান, কালীগঞ্জ থেকে শাপলা পরিবহনের একটি বাস মহেশপুর যাচ্ছিল। এ সময় কাটাকালী নামকস্থানে অপর দিক থেকে আসা রয়েল পরিবহনের যাত্রীবাহি বাসকে সাইড দিতে গিয়ে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে। এ সময় বাসের ২০ জন যাত্রী আহত হয়। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

মহেশপুর থানার ওসি রাশেদুল ইসলাম রাশেদ জানান, স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com